.bd ডোমেইন রেজিস্ট্রেশন: সানরাইজ পিরিওড (Sunrise Period)
আপনার প্রিয় ব্র্যান্ড বা ব্যবসার জন্য .bd (Direct 2nd Level) ডোমেইনটি সুরক্ষিত করার এখনই সময়। আপনার যদি আগে থেকেই কোনো থার্ড লেভেল ডোমেইন (যেমন: .com.bd, .org.bd ইত্যাদি) থেকে থাকে, তবে আপনি অগ্রাধিকার ভিত্তিতে ডোমেইনটি পাওয়ার সুযোগ পাচ্ছেন।
কারা আবেদন করতে পারবেন?
যদি আপনার ডোমেইনটি ১৫ অক্টোবর ২০২৫ তারিখের পূর্বে রেজিস্ট্রেশন করা থাকে, তবে আপনি আপনার বর্তমান নামের সাথে মিল রেখে সরাসরি .bd ডোমেইনটি নিবন্ধনের জন্য অগ্রাধিকার পাবেন।
উদাহরণস্বরূপ: আপনার যদি ১৫ অক্টোবর ২০২৫-এর আগে abc.com.bd রেজিস্টার করা থাকে, তবে আপনি অগ্রাধিকার ভিত্তিতে abc.bd রেজিস্ট্রেশন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ সময়সীমা:
- অগ্রাধিকার ভিত্তিক রেজিস্ট্রেশন: বর্তমান ডোমেইন মালিকদের জন্য এই সুযোগটি সীমিত সময়ের জন্য কার্যকর।
- সবার জন্য উন্মুক্ত (General Availability): আগামী ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে ডোমেইনটি সবার জন্য উন্মুক্ত (Open for all) করে দেওয়া হবে। তখন যে কেউ যেকোনো খালি থাকা .bd ডোমেইন শুধুমাত্র বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র দিয়ে নিতে পারবেন।
কেন এখন রেজিস্ট্রেশন করবেন?
অন্য কেউ আপনার ব্র্যান্ডের নাম নেওয়ার আগেই আপনার ডোমেইনটি সুরক্ষিত করুন এবং ইন্টারনেটে আপনার ব্যবসার সংক্ষিপ্ত ও আকর্ষণীয় পরিচয় নিশ্চিত করুন।
POSTED ON

